3:18 am, Friday, 19 June 2026

সিংগাইরে জাতীয় প্রাণী সপ্তাহে প্রাণিসম্পদ প্রদর্শনী — দেশীয় জাত ও প্রযুক্তিতে উন্নতির আহ্বান

প্রতিবেদকের নাম

রিপন মিয়া (মানিকগঞ্জ) সিংগাইর উপজেলা প্রতিনিধিঃ জাতীয় প্রাণী সপ্তাহ–২০২৫ উপলক্ষে “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহায়তায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন – জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপালনকারী মোট ২৬টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে খামারে উৎপাদিত গরু, ছাগল, মহিষ, কবুতর, হাঁস-মুরগি, দুধ ও ডিম প্রদর্শিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহাগ এবং সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,
“বাড়িতে হাঁস-মুরগি ও গাভী পালন করে পরিবারের পুষ্টির ঘাটতি পূরণ করা সম্ভব। পাশাপাশি এ খাত বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। দেশি দুধ–ডিম উৎপাদনে খরচ বেশি হলেও উপজেলা প্রাণিসম্পদ অফিস খামারিদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি দেশীয় পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সফল খামারি শিল্পী আক্তারও বক্তব্য দেন। শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।

বক্তারা জানান, দেশের দুধ ও ডিম উৎপাদন ক্রমাগত বাড়ছে—২০১০ সালের তুলনায় বর্তমানে উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণে সহায়তা করছে। করোনাকাল পরবর্তী সময়ে সরকার খামারিদের জন্য অতিরিক্ত প্রণোদনাও দিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার সাদিয়া রহমান ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপডেটের সময়: 07:34:45 pm, Wednesday, 26 November 2025
91 সময় দেখুন