3:26 am, Friday, 19 June 2026

ভোলাহাট উপজেলা ছাত্রদল নেতা কায়সার আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম

ভোলাহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্ত মোতাবেক ভোলাহাট উপজেলা ছাত্রদল নেতা কায়সার আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

আজ ১৭ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীনস্থ ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না।

এই আদেশ দেওয়ার পরপরই ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে তাৎক্ষণিক ফুলের মালা দিয়ে কায়সার আহমেদকে বরণ করার জন্য ছুটে আসেন সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুল হক, ৩নং দলদলী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আওয়াল, ২নং গোহালবাড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম কবির, যুব নেতা ফারুক মেম্বার, যুবদল নেতা সামিউল ইসলাম গাজী, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল রানাসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপডেটের সময়: 11:51:42 pm, Monday, 17 November 2025
93 সময় দেখুন