3:16 am, Friday, 19 June 2026

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

প্রতিবেদকের নাম

রিপন মিয়া (মানিকগঞ্জ) সিংগাইর উপজেলা প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোনসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নিহত মাহিমের বোন রত্না (৩০) ও সিএনজি চালক রুপচান (৩০) রয়েছেন। নিহত মাহিম ও আহত রত্না মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের সন্তান এবং চালক রুপচান সদর উপজেলার ছোট ভাকুর গ্রামের সাইজুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী মাহিম। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপডেটের সময়: 02:38:32 pm, Wednesday, 1 October 2025
114 সময় দেখুন