12:36 am, Friday, 19 June 2026

সালমানের আইনজীবীদের হেনস্তার শিকার আদালতে কর্মরত সাংবাদিকরা

প্রতিবেদকের নাম

ঢাকার সিএমএম আদালতে রিমান্ড শুনানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বুধবার রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় রিমান্ড ও গ্রেপ্তার সংক্রান্ত শুনানির জন্য সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এরপর তাদের কোর্ট হাজতখানা থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তোলা হয়। কোর্টে তোলার পর সালমান এফ রহমানসহ অন্য আসামিদের আইনজীবীরা তাদের কাঠগড়ার পাশে ঘিরে ধরেন। অন্য দিনের মতো সালমান এফ রহমানসহ সব আসামি তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এরপর বিচারক এজলাসে উঠলে শুরু হয় শুনানি।

এসময় পেশাগত দায়িত্ব পালনকালে কালেরকণ্ঠ, প্রথম আলো ও কালবেলায় কর্মরত একাধিক সাংবাদিককে হেনস্তা করেন সালমান এফ রহমানের আইনজীবীরা। তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান করেন। আদালত চলাকালে সাংবাদিকরা কেন এজলাস কক্ষে আছেন এমন সব মন্তব্য করে উত্তেজিত হন আইনজীবীরা। এরপর ছবি ও ভিডিও করার অভিযোগ তুলে আরেক দফা হেনস্তার চেষ্টা করে আইনজীবীরা।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকতা করে আসছি। দু’দিন আগে সাংবাদিকরা সালমান এফ রহমানসহ বিভিন্ন আসামিদের আইনজীবীদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের বার্তা প্রদানের নিউজ করে। এর প্রেক্ষিতে আজ (বুধবার) সাংবাদিককে নজরে রাখে সালমান এফ রহমানের আইনজীবীরা।

তারা আরো অভিযোগ করেন, এজলাস কক্ষে সাংবাদিক থাকার বিষয়ে প্রশ্ন তোলাসহ ছবি ও ভিডিও করার মিথ্যা অভিযোগ তুলে আদালতের পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আদালতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। আইনজীবীরা কেন বাধা দেবে। বিচারকের এজলাসের সামনে থাকায় কী ঘটনা হয়েছে দেখিনি। তবে সামনের দিন থেকে সাংবাদিকদের সঙ্গে কেউ যেন এ ধরনের আচরণ করতে না পারে বিষয়টি দেখব।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। হেনস্তার ঘটনায় কেউ অভিযোগ করলে ঢাকা আইনজীবী সমিতি ন্যায় বিচার করে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপডেটের সময়: 06:59:00 pm, Thursday, 30 January 2025
215 সময় দেখুন