লক্ষ্মীপুরে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সৌদি প্রবাসী আনোয়ার
- আপডেটের সময়: ০২:১৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ৫ সময় দেখুন

জি এ সাজু >>> লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর হামছাদী পূর্ব বিজয়নগর সফিক উল্যার ছেলে ওসমান গনি দীর্ঘদিন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিবারের সক্ষমতা না থাকায় তার পক্ষে চিকিৎসা ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তার পাশে দাঁড়িয়েছে হাসনাবাদ দারুল উলুম মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষক বর্তমান সৌদি প্রবাসী আনোয়ার সহ কয়েকজন প্রবাসী।
শুক্রবার (০৮ মে) বিকেলে প্রবাসীদের পক্ষ থেকে ওসমান গনির হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সিরাজ ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজাদ, মনির, জুয়েল রানা সহ প্রমুখ।
ওসমান গনি দীর্ঘদিন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে খুব কষ্টে জীবনযাপন করছে।সে ক্রাইম নিউজ 24 কে জানায় প্রতিনিয়ত তার চোখ মুখ কান এবং নাখ দিয়ে রক্ত বের হচ্ছে। সে ঠিকমতো ঘুমাতেও পারছেনা। তার অন্ধ বাবা সফিক উল্যাহ জানান তার কান্নার শব্দে আমরা ঘরে ঘুমাতে পারিনা।
ওসমান গনি বলেন লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে আমি চিকিৎসা খরচটা চালাতে পারতাম।
ক্যান্সার আক্রান্ত ওসমান গনিকে আনোয়ার সহ যে সকল প্রবাসীরা সহযোগিতা করেছেন তারা হলেন মোঃ কাদের, নাছির, নুর মোহাম্মদ, রায়হান, জাকির,মোঃ জহির,শামছু, সারোয়ার, আলী হোসেন বাবু,জালিশ মাহমুদ,আজিজ খান, ইব্রাহিম,মোঃ মামুন, মোঃ ফারুক, মোঃ হোসেন, মোঃ আনোয়ার,গোফরান, কবির হোসেন, পাভেল, সুমন,হাসিবুর রহমান, মুরাদ হোসেন,বাবলু, শাহেদ,রেদোয়ান।
ওসমান গনি সকল প্রবাসীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে সহযোগিতা করার জন্য।








