নির্বাচনের জন্য প্রস্তুত লক্ষ্মীপুর: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
- আপডেটের সময়: ০৮:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২ সময় দেখুন

জি এ সাজুঃ আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট। নির্বাচন উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনি অন্যান্য সরঞ্জাম। সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে এসব সামগ্রী বিতরণ করা হয় ।
জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়, লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৪৭ হাজার ২৯১জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৬৫৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। জেলায় তরুণ ভোটার রয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ১৬৩ জন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নির্বাচনে লক্ষ্মীপুরে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশের ৩ সদস্যসহ প্রশাসনের অন্য বাহিনীর সদস্যরা কাজ করবেন।
এছাড়াও ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীও কাজ করছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে রাস্তা, মহাসড়ক ও অলিগলিতে টহল অব্যাহত রাখা হয়েছে।
পুলিশ সুপার আবু তারেক জানান, লক্ষ্মীপুরে চারটি আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুপাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করা হবে।







